March 5, 2026, 6:48 pm

শিরোনাম :
বাঘায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার উন্মুক্ত ডাক সম্পন্ন! বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল টেকনাফের ঝিমংখালীতে কেওড়া বাগান থেকে এসএমজি, বুলেট ও ম্যাগজিন উদ্ধার। ফুলবাড়ীয়ায় বৃদ্ধার ঘরে চুরির ঘটনায় মামলা নেয়নি পুলিশ ​ বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা, জনদুর্ভোগ নীলফামারীতে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সুপারের মতবিনিময় সভা নওগাঁয় মানাপের ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকার প্রদানের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত হান্নান গ্রেফতার, গুঁড়িয়ে দেওয়া হলো আস্তানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

২৩ জানুয়ারি, ২০২৬ নওগাঁ-রাজশাহী মহাসড়কের ‘১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
​গতকাল (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
​পুলিশি অভিযান ও গ্রেফতার ​ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ। আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
​পুলিশ সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
​বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *