March 3, 2026, 7:56 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী মাহমুদুর রহমান চুন্নুর সংবাদ সম্মেলন।

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শেরপুর বাসষ্ট্যান্ডস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তের কারনে আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বা আমাদের দল এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারই ধারাবাহিকতায় বগুড়া -৫ (শেরপুর- ধনুট) আসনে আমরা হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করব । জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আমরা মাঠে কাজ করবো । 
নির্বাচনী প্রচারণার প্রস্তুতির বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনি।
বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। 
প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *