• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৬ Time View
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষণার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁ পৌর ৪নং ওয়ার্ড বিএপির আয়োজনে সারা দিনব্যাপী স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দিনব্যাপী স্মৃতি চারণ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু। উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি আসরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এবং বিশেষ অতিথি হিসাবে ইপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টিটুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রয়াত নেত্রীর দেশ গঠনের অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com