• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৪৩১ Time View
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা বেগম। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এই আন্দোলনে মা-বোনদের অংশগ্রহণ আমাদের আরও বেশি সাহস যোগায়।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সাজ্জাদ আলী টিটু, সভাপতি—নিয়ামতপুর উপজেলা বিএনপি। তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী আন্দোলন আরও বেগবান হয়েছে। তৃণমূল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।”

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেম্বার আকাহাত উজ্জল, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজ্জাক আলী।

বক্তারা বলেন, মা সমাবেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ গণজাগরণ। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় এই মাস সমাবেশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com