• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নন্দীগ্রামে ভটভটি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২৯৯ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৮) নামের এক কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছেন। ১৫ই জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকাশ ভাটরা ইউনিয়নের মুরারিদিঘী গ্রামের সৌদি আরব প্রবাসী মোঃ বাদশাহ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ এফজেড মডেলের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় আকাশ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাইক চালক আকাশ ছেলেটি কালিগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন, অপরদিকে মালবাহী একটি ভটভটি মনিনাগ এলাকায় পৌঁছলে মোটরসাইকেল ভটভটি মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নিহত হন বাইক চালক আকাশ। তিনি ঢাকার একটি কলেজে লেখাপড়া করতেন। তবে এ ঘটনায় ভটভটিচালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com