• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name / ৪৬০ Time View
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নওগাঁ শহরের ৮ নং ওয়ার্ড খিদিরপুর এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০, নওগাঁ-৫ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু।

আব্দুল মোতালেব তালুকদার এর সভাপতিত্বে এবং নওগাঁ পৌর যুবদলের যুগ্ম- আহ্বায়ক শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা , খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাসান ইমাম তমালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com