• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মাগুরায় ২ দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক।

Reporter Name / ৫৩১ Time View
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:

“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মাগুরার আয়োজনে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

প্রতিযোগিতা টি গতকাল মঙ্গলবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ বিকাল ৩টায়।

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে এই জেলা প্রশাসক বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ততা তাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করে এবং ইতিবাচক মানসিকতা তৈরি করে। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণ সমাজকে অপরাধ ও অনৈতিকতা থেকে দূরে রাখে।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলবে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

সমাপনী দিনে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন । অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলামুখী করে তোলার পাশাপাশি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com