June 4, 2026, 10:51 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁর মান্দায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসমাবেশ

মান্দা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ফেরিঘাট বাসস্ট্যাণ্ড এলাকায় উপজেলা বিএনপি এ গণসমাবেশের আয়োজন করে।


সমাবেশকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। একসময় ফেরিঘাট বাসস্ট্যাণ্ড এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক বিএনপিনেতা খোরশেদ আলম শিলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, শিক্ষকনেতা নাসির উদ্দিন সরদার ও এরফান আলী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, মিজানুর রহমান নান্টু এবং ওবাইদুল হক, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *