• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই-আবু সাঈদ চাঁদ।

Reporter Name / ৪৮১ Time View
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আয়োজনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাঘা উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রশান্ত পান্ডের বাড়ির আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা হিন্দু সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, “আমি আপনাদের পাহারাদার হয়ে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে, শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে—সেই লক্ষ্যেই আমি রাজনীতি করি।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক ঐক্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতে চান। ভবিষ্যতে নির্বাচিত হলে চারঘাট-বাঘা এলাকার সব ধর্মের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক ও সহমর্মিতার কথা উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন, তিনি নির্বাচিত হলে এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন আরও গতিশীল হবে।

সংবর্ধনা ও আলোচনা সভায় বাঘা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

অনুষ্ঠান শেষে আবু সাঈদ চাঁদকে ফুলের মালার শুভেচ্ছা ও চাদর দিয়ে অভিনন্দন জানানো হয় এবং তার প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। এ-সময় বাঘা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com