• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রেমিকের সাথে অভিমান করে পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

Reporter Name / ২২৫ Time View
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

ওবায়দুর রহমানঃ

প্রতিনিধি, দুমকি(পটুয়াখালী): প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক কলেজছাত্রী। রবিবার (১১ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের সহায়তায় জেলেদের নৌকায় তাকে উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

উদ্ধার হওয়া কলেজছাত্রীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিলার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়। তার প্রেমিক একই এলাকার বাসিন্দা সেনাসদস্য সজিব, যিনি বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের জেরে অভিমান থেকেই তিনি এ আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে জানানো হয়েছে। তারা দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com