March 6, 2026, 1:30 am
ইসলাম বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
অভিযানে চিহ্নিত তিনটি অবৈধ ইটভাটা হলো— ১. দুবাই ব্রিকস, ২. খান ব্রিকস ও ৩. ওয়ান স্টার ব্রিকস। অভিযান চলাকালীন ভাটাসমূহের নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ কাঁচা ও পোড়ানো ইট বিনষ্ট করা হয়।