• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গৌরীপুরে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

Reporter Name / ২২৭ Time View
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

​ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।

​গৌরীপুর উপজেলা শিবিরের সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে আগামীর নেতৃত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য।”

​বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বদরুজ্জামান বলেন, “তরুণরাই একটি জাতির মেরুদণ্ড। দেশের ক্রান্তিলগ্নে ছাত্র সমাজ যেভাবে বুক পেতে দিয়েছিল, ঠিক সেভাবেই দেশ গড়ার কাজেও তাদের মেধা ও শ্রম বিনিয়োগ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য ররাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, গৌরীপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার, ময়মনসিংহ জেলা সেক্রেটারির জোবায়ের আল মাহমুদ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা যুব বিভাগের সভাপতি আবদুল বারি, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, মাওলানা ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, এবং পৌর জামায়াতের সভাপতি ডা. আব্দুর নূরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর উপস্থিতিতে সভাটি জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com