• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

Reporter Name / ১৭৭ Time View
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারী) উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. নাসির উদ্দীন’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন দক্ষিণ পাতাড়ী নামক স্থানে আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর মেজর মো: শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক,ভারপ্রাপ্ত অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com