June 4, 2026, 8:42 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নন্দীগ্রামে ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করা সহ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এই কর্মশালার আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দরা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নবীর শেখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল বারী শামীম, বগুড়া জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সৈনিক। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরও সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে। তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *