• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ অসুস্থতার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই শোকসন্তপ্ত মুহূর্তে মাটিকাটা ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এসানুল কবির (টুকু), অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বক্তব্যে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম এবং দেশের উন্নয়নে তার অভূতপূর্ব ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অটল গণতন্ত্রের প্রতীক এবং জাতির অভিভাবক। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আস্দুস সালাম শাওয়াল (উপজেলার সাবেক আহ্বায়ক), উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, ৭ নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু), হিটলার সাধারণ সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com