June 4, 2026, 2:01 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

সড়ক দুর্ঘটনায় নিহত হাবিব: সর্বোচ্চ পাঁচ লাখ টাকার সহায়তার প্রক্রিয়া চলছে—ইউএনও রাকিবুল

নওগাঁ প্রতিনিধি: রাশেদুজ্জামানঃ নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছোট্ট হাবিবকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সোমবার (১৭ নভেম্বর) তাঁর ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি দুর্ঘটনার পর সরকারি সহায়তা পাওয়ার নিয়ম এবং হাবিবের পরিবারের জন্য নেওয়া উদ্যোগ তুলে ধরেন।

ইউএনও রাকিবুল লেখেন, দুর্ঘটনার সময় তিনি জেলা সদরে একটি সভায় ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠান। পরের দিন সকালে হাবিবের শ্রদ্ধেয় শিক্ষক—মডেল মসজিদের মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে হাবিবের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা জানান।

স্ট্যাটাসে তিনি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে করণীয় দুইটি বিষয় উল্লেখ করেন।

এক—সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করলে আহত হলে ১০ হাজার এবং নিহত হলে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়।

দুই—দুর্ঘটনার এক মাসের মধ্যে বিআরটিএ জেলা কার্যালয়ে সুনির্দিষ্ট কাগজপত্র জমা দিলে ক্ষেত্রভেদে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ আছে। আহত হলে সর্বোচ্চ এক লাখ, অঙ্গহানি হলে সর্বোচ্চ তিন লাখ এবং নিহত হলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাওয়া যায়। তবে আবেদন অবশ্যই দুর্ঘটনাস্থল জেলায় করতে হবে।

ইউএনও রাকিবুল জানান, হাবিবের পরিবারের জন্য দুটি সহায়তারই ব্যবস্থা করা হয়েছে। একটি পরিবার পেয়েছে, আরেকটি—সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আবেদনপ্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *