• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়া খেয়ে পানি লাফ দিয়ে যুবকের মৃত্যু

Reporter Name / ১৮১ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক তাকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খারিতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে। মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com