• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় গ্যাস সিলিন্ডার ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৩০ Time View
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ির এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে শুভ এন্ড বাদ্রার্স ব্যবসায়িকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন-জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ। তিনি বলেন- বেশি কিছুদিন থেকে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ি বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিলার শুভ এন্ড বাদ্রার্স এর মালিক যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়িদের কাছে বিক্রি করছিলেন তার স্বপক্ষে কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিশ্রুতি পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করায় ধারা-৪৫ অনুযায়ী ওই ব্যবসায়ির ৪০ হাজার টাকা এবং অবহেলা, সেবা গ্রহীতার অর্থ,স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো ধারা-৫৩ অনুযায়ী আরো ৬০ হাজার টাকা জরিমানাকরা হয়। তিনি আরো জানান-জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। এসময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।এছাড়া (শনি ও রবি) গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুচরা ব্যবসায়ির আরো ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com