• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রংপুরে সহস্রাধিক অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৫৬ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

প্রতি বছরের মত এবারও রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্রের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারী) বিকেলে রংপুর উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধাভোগী ১ হাজার ৫৫ জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়। তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
এদিকে গত দু’দিন ধরে রংপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সকাল ৯ টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রী সেলসিয়াস। একই সময় দিনাজপুরে ১১ দশমিক ৬ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ে ১১ দশমিক ৮, নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটে ১২ ডিগ্রী, গাইবান্ধায় ১২ দশমিক ১ ডিগ্রী ও রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রংপুর আবহওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী ৮ জানুয়ারী পর্যন্ত রংপুর বিভাগে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়া এবং রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com