• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া-৪ সংসদীয় আসনে দাখিলকৃত ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Reporter Name / ১৮৩ Time View
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে রাজনৈতিক দল মনোনীত পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (জাপা), এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোটযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পেলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৪ জানুয়ারি রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী: সাবেক এমপি মো. মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী: মো. মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টি (জাপা): শাহীন মোস্তফা কামাল ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মুহা. ইদ্রিস আলী। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, বগুড়া-৪ আসনে মোট পাঁচজন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের হলফনামা, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ ও সঠিক থাকায় কারও মনোনয়ন বাতিল হয়নি। মনোনয়ন বৈধ হওয়ায় বগুড়া-৪ সসংসদীয় আসনে এবার বহুদলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে এলাকায় নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com