• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় ২ কেজি গাঁজা সহ যুবক আটক

Reporter Name / ১৮৩ Time View
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় ২ কেজি গাঁজা সহ শাকিল হোসেন নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল শহরের আনন্দনগর মহল্লার দুলাল এর ছেলে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়- বিকেল ৪ টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম করছিলেন। এসময় সন্দেহ জনক একজন মোটরসাইকেল চালককে থামাতে সংকেত দেয়া হয়। কিন্তু তিনি মোটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে সার্জেন্ট ও টিএসআই তাকে তাড়া করে সুপারি পট্টি এলাকায় ধরতে সক্ষম হয় । এসময় তার কাছে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সদর থানার মোবাইল পার্টিকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com