• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

Reporter Name / ১৯৩ Time View
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচর পদ্মা-আড়িয়াল খাঁ নদ-নদী বেস্টিত এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে দিগন্তজুড়ে এখন সরিষার হলুদ ফুলের সমারোহ। সকালের শিশিরভেজা কুয়াশা আর মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেতগুলো হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। এই দৃশ্য দেখে বাম্পার ফলনের আশায় খুশি কৃষকরা।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় চার হাজার পঁচিশ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা পাঁচ হাজার সাত শত আট মেট্রিক টন। যা আগের বছরের তুলনায় বেশি। বারি-১৪, ১৭, ১৮, ও বিনা-৯ জাতের সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় বারি-১৪ জাত বেশি জনপ্রিয়।

কাদিরপুর ইউনিয়নের কৃষক ইকবাল হোসেন জানান, এবার আমি “চার-পাঁচ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সরিষার ফুল ভালো ফুটেছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সরিষার ফুলে কিছু সমস্যা হতে পারে। তবে ঝড়-বৃষ্টি না হলে আশা করি ভালো ফলন ঘরে তুলতে পারব।

চরজানাজাত ইউনিয়নের কৃষক দেলোয়ার মোল্লা বলেন,আমি কয়েক বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এখন পর্যন্ত ফলন বেশ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আশা করছি সরিষার ফলন ঘরে তুলতে পারব।

শিবচরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, দ্বিতীয় খন্ড, নিলখী, কুতুবপুর, কাদিরপুর, কাঁঠালবাড়ি, শিরুয়াইল, দত্তপাড়া ও চরজানাজাত ইউনিয়নের চরাঞ্চলের মাঠজুড়ে সরিষার ফুলে ছেয়ে গেছে। কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে। সরিষা চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরবর্তী ফসলে সার ও কীটনাশকের ব্যবহার কম লাগে।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে করে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com