• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়ার শেরপুরের বিএনপি নেতা জানে আলম খোকাকে সুখবর দিল বিএনপি

Reporter Name / ৪৬৪ Time View
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শেরপুর ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকার দল থেকে বহিষ্কারাদেশ দীর্ঘ পাঁচ বছর পর প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় শেরপুর পৌর বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি ও মহিলা অনার্স কলেজ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
সভায় সভাপতির বক্তব্যে স্বাধীন কুমার কুন্ডু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে তাকে জানিয়েছেন যে, জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন।

বিশেষ সভায় শেরপুর পৌর বিএনপির কমিটির সব সদস্যসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট, আইয়ুব আলী মন্ডল প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, জানে আলম খোকা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন (শেরপুর-ধুনট) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেন। পরবর্তীতে ২০২১ সালের শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
শেরপুর শহর বিএনপির সূত্র জানায়, বহিষ্কারের পরও জানে আলম খোকা বিভিন্ন সময় দলীয় আন্দোলন-কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মামলায় হয়রানির শিকার হন বলেও দলীয় নেতাদের দাবি।

সভায় বক্তব্যে জানে আলম খোকা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com