• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৩
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

হানিফ পরিবহনের বাস থেকে বিদেশফেরত যাত্রীর লাগেজ উধাও, তিনজন আটক

Reporter Name / ৪৯৪ Time View
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ওবায়দুর রহমান, দুমকী(পটুয়াখালী) প্রতিনিধিঃ ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইন্দোনেশিয়া থেকে আগত তবলীগ জামায়াতের এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগ উঠেছে ।
রোববার (২৮ডিসেম্বর) ভোর পাঁচটার সময় দুমকীর পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডেএ ঘটনা ঘটে। অভিযোগকারী মনজুরুল আলম সূত্রে জানাগেছে, ২৭ ডিসেম্বর শনিবার ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৭০৮) একটি বাসে লেবুখালী পাগলায় আসার জন্য টিকেট সংগ্রহ করেন এবং মালামাল বুঝিয়ে দিয়ে টোকেন দিতে বলেন। সংশ্লিষ্ট সুপার ভাইজার টোকেন না থাকার কথা বলে পরবর্তী ষ্টেশন গিয়ে টোকেন দেয়ার কথা বলেন। তিনি পূনরায় টোকেন চাইলে সুপারভাইজার টোকেন না দিয়ে ওই যাত্রীকে মালামাল তাদের জিম্মায় রয়েছে বলে আস্বস্ত করেন। ভোর ৪ টার দিকে দুমকী পায়রা টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে নেমে তিনি তার নির্ধারিত ১ টি লাগেজ ও মালামালের প্যাকেট খুঁজে পাননি।

বাস কতৃপক্ষের লাগেজ ও মালামাল দিতে ব্যর্থ হলে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করলে দুমকী পুলিশ উক্ত বাসের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। যদিও লাগেজ হারানোর বিষয়টি বাসের হেলপার ও সুপারভাইজার স্বীকার করেছেন। অভিযুক্ত সুপারভাইজার শাহিনের(২৫) বাড়ি সাতক্ষীরার সদর উপজেলায় এবং হেলপার লিটনের(২২) বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুপারভাইজার শাহিনের ভাষ্য, তিনি লাগেজের টোকেন দেয়ার জন্য হেলপার লিটনকে বলেছেন। হেলপার যাত্রীকে টোকেন দেয়নি।

হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, অভিযোগ পেয়ে দুমকী থানায় এসে অভিযুক্ত হেলপার ও সুপারভাইজারের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি। সমাধান করতে না পারলে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে পারবেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com