June 4, 2026, 10:51 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

স্থানীয় বিএনপি নেতাদের সাথে গোপন সখ্যতা বগুড়ার শেরপুরে গ্রেপ্তার এড়াতে আ.লীগ থেকে পদত্যাগের হিড়িক!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। গ্রেপ্তার এড়াতে প্রায়ই ঘরোয়া সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছেন তারা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাদের আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও সংবাদ সম্মেলনে ঘোষণা দিচ্ছেন । শুধু তাই নয়, এ সকল নেতারা স্থানীয় বিএনপি নেতাদের সাথে গোপনে যোগাযোগ রেখে সখ্যতাও গড়ে তুলছেন বলে জানা গেছে।
গত (২০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ঘরোয়া সংবাদ সম্মেলন করে দীর্ঘ ২৫ বছরের দলীয় রাজনীতির অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা দেন উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৫৫)। রফিকুল ইসলাম একই ইউনিয়নের আম্বইল গ্রামের বাসিন্দা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ জানান, বিগত আওয়ামী সরকারের আমলে আমরা যারা মামলা হামলার শিকার হয়েছি দিন দিন তাদের কদর কমছে,হাইব্রিড নেতাদের কদর বাড়ছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির বড় ভাই ওমর ফারুক ২০১৮ সালে ধড়মোকাম এলাকায় বেশ ঘটা করে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাবিবুর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেকের হাতে ফুলের তোরা দিয়ে আ. লীগে যোগদান করে শেরপুর-ধুনটের ঐতিহ্যবাহী সংগঠন মোটর মালিক সমিতির নেতৃত্ব দখল করে দুই মেয়াদে কার্যকরী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। অথচ, ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর উপজেলা বিএনপি’র বিভিন্ন মিছিলে তাকে প্রথম সারিতে দেখা গেছে।

অন্যদিকে, উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান তাঁরা স্থানীয় কয়েকজন বিএনপি নেতাদের সাথে জোগ সাজস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগপত্র পাঠ করে দলীয় পদ পদবী থেকে অব্যাহতি নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে, ভবানীপুর ইউনিয়ন বিএনপি’র ত্যাগী ও নির্যাতিত কয়েকজন নেতা এ প্রতিবেদককে জানান, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা গোপন অর্থনৈতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্য ভাগ বাটোয়ারার জন্য এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের এমন কর্মকান্ড বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। তথ্যানুসন্ধানে, উপজেলার বেশকিছু ইউনিয়ন নেতৃবৃন্দের ব্যাপারে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে।

জানতে চাইলে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, ২০১৮ সালে আ.লীগে যোগ দেওয়া ওমর ফারুক বর্তমান সময়ে বিএনপির মিছিলে আসার বিষয়টি আমি শোনার পর তাকে কঠোরভাবে নিষেধ করেছি । শুধু তাই নয়, বিএনপির যেকোন পর্যায়ের নেতা যদি আ.লীগ পূনর্বাসন বা যেকোন পর্যায়ের আ.লীগ সমর্থক বা নেতার সাথে গোপনেও যোগাযোগ বা সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে তার ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *