• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৯
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেন

Reporter Name / ৪৯৯ Time View
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ এবারো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আলহাজ্ব মোশারফ হোসেন দলের দুঃসময়ে সকল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দিয়েই যাচ্ছেন। এছাড়াও তিনি কাহালু-নন্দীগ্রামবাসীর বিপদে-আপদে পাশে ছিলেন এবং এখনো আছেন। যে কারণে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আলহাজ্ব মোশারফ হোসেন নিজেই এতথ্য নিশ্চিত করে বলেন, আমি কাহালু-নন্দীগ্রামবাসীর কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এসেছি। বিএনপি আমাকে দুবার মনোনয়ন দিয়েছে। এজন্য আমি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি আমার সাধ্যমতো পালন করে আসছি। পাশাপাশি কাহালু-নন্দীগ্রাম এই দুই উপজেলার সার্বিক উন্নয়নে শতভাগ সততা ও স্বচ্ছতার সহিত দায়িত্ব পালনে অঙ্গীকার বদ্ধ। আমি বিশ্বাস করি কাহালু-নন্দীগ্রামবাসী আবারো বিপুল ভোটের ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com