• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৬
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গ্যানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না …. রংপুরে এনসিপি’র সদস্য সচিব

Reporter Name / ১৩৩ Time View
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

রংপুর অফিসঃ

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, খুনিরা বাহিরে ঘুরে বেড়ালে গ্যানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। খুনিদের গ্রেফতার করা হলে কারো গানম্যানের প্রয়োজন হবে না। যদি খুনিদের শাস্তির আওতায় আনা হয়, তাহলে দেশের সকল মানুষ নিরাপদে থাকবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে যারা খুনের পরিকল্পনা করছে তারা এ কাজ থেকে বিরত থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর জুলাই চত্ত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, নানাভাবে নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা চলছে। আমরা হাদী ভাইয়ের খুনের বিচার, খুনীদের গ্রেফতার চাই। তেমনি এমন খুন যেন আর না হয়, সরকার যেন সেটি নিশ্চিত করে তা চাই। গত দেড় বছরে দেশে হত্যাকান্ড, মারামারির ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার ব্যবস্থা নেয়নি। সরকার নির্বাচনের সময় সীমা ঘোষণা করেছে। শান্তি-শৃঙ্খলার সাথে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে সরকারকে কাজ করতে হবে।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণঅভ্যূত্থানের পর আওয়ামী লীগের দোসররা আইনের আওতায় নিয়ে আসা সম্ভব ছিল। তারা যেভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বাহিরে চলে গেছে তা বন্ধ করা সম্ভব হতো। সত্যিকারের বিচার প্রক্রিয়াকে কার্যকর করা সম্ভব হলে আজ আমার ভাইকে ককটেল বিস্ফোরনে জীবন দিতে হতো না।
তিনি আরও বলেন, হাদী ভাইয়ের খুনের সাথে জড়িতরা দেশের অভ্যন্তর লুকিয়ে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট কোন ম্যাসেজ দিতে পারছে না। আমাদের মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে। কারণ খুনি পরিচিত, যার সবকিছু প্রকাশ্য তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয়। এখানে বড় একটি চক্র কাজ করছে। আমরা তাই দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদীর খুনের পেছনে যে চক্র কাজ করেছে তাদের খুঁজে শাস্তির আওতায় আনা হোক।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আল মামুন, এনসিপি নেতা তৌফিক ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com