March 3, 2026, 4:54 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁয় তিনদিন ব্যাপী “আর্ট ক্যাম্পিং” শুরু

নওগাঁ প্রতিনিধি: দৃশ্যকলার বহুত্ব ও সৃজনশীলতাকে ধারণ করে নওগাঁয় প্রথমবারের মতো “দৃশ্যকলা” নওগাঁর উদ্যোগে ৩দিন ব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প ২০২৫’ এর ছবি আঁকা প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে এর উদ্বোধন করেন নওগাঁর বর্ষীয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী মোঃ রেজাউল হক।

তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করেন শিল্পের নান্দনিক জগৎ। এতে প্রথম দিনে প্রায় ৪০জন বিভিন্ন বয়সী শিশু-কিশোর ছবি আকাঁ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন- নওগাঁর গুণীশিল্পী ও সংস্কৃতিজন কেডিয়ানের সভাপতি আনিছুর রহমান, মো: বদরুজ্জামান, সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান, সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জহির রায়হান চলচিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান। এছাড়াও রাজা ফকির, রবু শেঠ, আব্দুর সাত্তারসহ আরো শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজনটির উদ্যোক্তা দৃশ্যকলা নওগাঁর সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব রবিউল করিম বলেন- ষড়ঋতুর এই বাংলার প্রকৃতি যেমন বহুরূপী ও বৈচিত্র্যে ভরপুর, তেমনি আমাদের সংস্কৃতির নানান উপাদানও সমানভাবে সমৃদ্ধ। সেই সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ও নান্দনিক অংশ জুড়ে রয়েছে দৃশ্যকলা, যেখানে রঙ, রেখা ও কল্পনার মেলবন্ধনে প্রকাশ পায় মানুষের অনুভব, ইতিহাস ও জীবনদর্শন।
“এই আর্ট ক্যাম্প শুধুমাত্র একটি আর্ট ক্যাম্প বা আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি মূলত শিল্পচর্চা বৃদ্ধির একটি চলমান প্রক্রিয়া।”

দৃশ্যকলা নওগাঁর সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন বলেন- এই ধরনের শিল্পভিত্তিক আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করবে এবং বাংলার শিল্পচর্চাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য-যেন তরুণ ও যুব সমাজ বাংলার নিজস্ব শিল্প, সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিতে পারে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

‘নওগাঁ আর্ট ক্যাম্প’ নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দৃশ্যকলার ধারাকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *