• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

নওগাঁর মান্দায় প্রকল্প হরিলুটের সংবাদ প্রকাশের পর পিআইওর হুমকি

Reporter Name / ৫১৫ Time View
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কাবিখা প্রকল্পে হরিলুট সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম। আজ বুধবার প্রকল্পের তথ্য দেওয়ার নামে ডেকে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন ধরণের হুমকি দেন তিনি।
পিআইও আরিফুল ইসলাম দম্ভোক্তি দেখিয়ে বলেন, ‘আমাকে না জানিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেছেন। আপনাদের দেখে নেওয়া হবে। আমি মনে করলে আপনারা কেউ এখান থেকে যেতে পারবেন না। আমি এ স্টেশন থেকে চলে গেলে আপনারা কেউ ভালো থাকবেন না।’
এ সময় ছয়জন সাংবাদিকের উপস্থিতিতে পিআইও আরিফুল ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর রহমানকে মোবাইলফোনে ডেকে নিয়ে প্রকল্পের কাজ কারচুপির বিষয়ে গালিগালাজ করেন। পরে ইউপি সদস্য মনসুর রহমানের কাছ থেকে সাংবাদিকদের সামনে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পকেটস্থ করেন তিনি।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’
নওগাঁ জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, ‘প্রকল্প কাজে অসঙ্গতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একজন কর্মকর্তা হয়ে তিনি কখনোই সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরন বা হুমকি দিতে পারেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত: নওগাঁর মান্দা উপজেলর কালিকাপুর ইউনিয়নে কাবিখার চার প্রকল্পের মাধ্যমে সাড়ে ৩০ মেট্রিক টন চাল হরিলুট করা হয়েছে। যার বাজার মূল্য ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমে ‘দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এসব প্রকল্পের বিষয়ে তথ্য দেওয়ার নামে সাংবাদিকদের ডেকে নিয়ে হুমকি দেন পিআইও আরিফুল ইসলাম। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।#ঢ়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com