• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

Reporter Name / ১৫৫ Time View
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা জেলাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। আলহাজ্ব মনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-১ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com