June 14, 2026, 2:20 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড: সর্বস্ব হারালেন মোঃ রহিদুল ইসলাম

নজরুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামে বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ রহিদুল ইসলামের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আনুমানিক দুইটার দিকে হঠাৎ করে বাড়ির বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা দৈনন্দিন জীবনের ব্যবহৃত সব কিছু পুড়ে গেছে আরো পুড়ে গেছে ধান, সরিষা, পাটসহ বিভিন্ন ধরনের ফসল পুড়ে যায়। এছাড়াও আগুনে মারা যায় পরিবারের ১টি গরু। এতে করে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে পুরো বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডঃ বাবী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “এই পরিবারটি সবকিছু হারিয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াবো। ক্ষতিগ্রস্ত বাড়িটি নতুন করে নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হবে।” পাশাপাশি তিনি ঘটনার সম্পূর্ণ ভিডিও ফুটেজ উপজেলা নির্বাহী অফিসে জমা দেওয়ার জন্য স্থানীয়দের নির্দেশ দেন, যাতে সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি দ্রুত নিশ্চিত করা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যুতিক লাইনের দুর্বল অবস্থা ও পুরোনো তারের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বৈদ্যুতিক লাইন সংস্কারের দাবি জানান।

এই অগ্নিকাণ্ডে একটি পরিবার নিঃস্ব হয়ে পড়লেও সময়মতো ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে এলাকা রক্ষা পেয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *