June 4, 2026, 5:24 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

মাগুরায় ৩ বারের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা ১ ও ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাগুরার ৩ বারের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল।

আজ ২২ ডিসেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২ টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কাজী সালিমুল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক খান ।

এর আগে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার )কাজী সালিমুল হক কামালের পক্ষে মাগুরা ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মোঃ ফরিদ খান বলেন, কাজী সালিমুল হক কামাল খুবই জনপ্রিয় একটি মানুষ ও অত্যন্ত সৎ ব্যক্তিত্ব, তিনি বিগত দিনে মিথ্যা মামলায় সাত বছর জেল খেটেছেন, মাগুরার উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে, তিনি সর্বদাই মাগুরার অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।মাগুরার মানুষ অবশ্যই তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *