June 4, 2026, 4:13 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বার্জার পেইন্টসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তন্ময় দেবনাথ রাজশাহী :

মহান বিজয় দিবস উপলক্ষে বার্জার পেইন্টসের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর রাণীবাজার সংলগ্ন বার্জার পেইন্টসের কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার রাজশাহীর রিজিওনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, টেরিটোরি ম্যানেজার মেহেদী হাসান, এক্সপেরিয়েন্স জোনের কালার কনসালটেন্ট মাহফুজুর রহমান, ক্লায়েন্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম, জোনাল অফিসার আবদুল্লাহ মাসুদ, খন্দকার আল আমীন, সরোয়ার রেজা রিমন, লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিযোগিতা শেষে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি বিভাগে মোট ৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিশুদের উৎসাহ দিতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে মোঃ আসাদুজ্জামান বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিশুদের শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে বার্জার পেইন্টস এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *