• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা!

Reporter Name / ১৮৭ Time View
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় উৎপাদনকারী দুই কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় অবৈধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয় ।

সোমবার ( ২২ ডিসেম্বর) সকালে অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এছাড়াও অভিযানে পুলিশের একটি চৌকস টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় মোঃ পাঞ্জা আলী ও মোহাম্মদ আলম আলীর বাড়িতে অবৈধ ভেজাল গুড় উৎপাদকারী কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা তল্লাশি করে বিভিন্ন রাসায়নিক অপদ্রব্য, যার মধ্যে ছিল ফিটকিরি, পাথরি চুন, হাইড্রোস এবং চিনি মিশ্রণ উদ্ধার করা হয়।

এমন অভিযান নিয়মিতভাবে চললে স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে এবং ভেজাল খাদ্যের ব্যবহার কমে আসবে বলে ধারনা করছেন সচেতন মহলের ব্যক্তিবর্গ।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, অবৈধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ধরনের পদার্থ গুড় উৎপাদনে ব্যবহার করা নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com