• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

জোর করে জমি দখলের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫৩৮ Time View
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

তন্ময় দেবনাথ রাজশাহী :

নওগাঁর সাপাহার উপজেলার মিরা পাড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ এবং ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে। সে উপজেলার গোয়ালা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রউফ নামে এক ভূক্তোভোগী এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক জরিনা বেগম ।

রোববার(২১ ডিসেম্বর) রাজশাহী নগরীর বর্ণালীমোড় এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ওই ভূক্তোভোগী।

ভুক্তভোগী আব্দুর রউফ অভিযোগ করে জানান, নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে জমি ক্রয় করার পর তিনি আমাদের জমি বুঝিয়ে দেন।এরপর থেকে ওই জমি আমি ভোগদখল করে আসছি।কিন্তু হঠাৎ ২০২৪ সালের ১১ আগস্ট উপজেলার গোয়ালা ইউনিয়নের জামাল হোসেন ও জুয়েল রানা আমাকে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ করে এবং প্রাননাশের হুমকি দেয়। অবশেষে আমি নিরুপায় হয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করি কিন্তু এখনো পর্যন্ত প্রতিকার পায়নি। আমার কাছে বৈধ সকল কাগজপত্র থাকা সত্বেও অবৈধভাবে দখলকারীদের ভয়ে জমিতে উঠতে পারছিনা। এখনও প্রকাশ্যে জুয়েল আমাকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিচ্ছে। আমার ক্রয়কৃত বৈধ জমি বুঝিয়ে দেওয়া এবং জীবনের নিরাপত্তা প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে জমির মালিক জরিনা বেগম বলেন, আমার টাকার দরকার হওয়ায় আমি জমি আব্দুর রউফের কাছে বিক্রি করেছি কিন্তু আমার ছেলে ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখল করে রেখেছে। আব্দুর রউফকে জমিতে উঠতে দিচ্ছে না এবং ভয়ভীতি দেখাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com