• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও অবক্ষয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

Reporter Name / ২০১ Time View
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে নওগাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের বইপট্টিতে একটি হোটেলে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর আয়োজন করে।

কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। নেট্জ বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়। কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

এসময় ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের সুশীল সমাজ সংগঠনের জেলা সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, সময় টিভির সিনিয়র রিপোটার এম আর রকি, ডিবিসি টেলিভিশনের সংবাদিক একে সাজু, এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুজ্জামান, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে আলোচনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পরিচালনা করেন। এসময় জেলায় কর্মরত প্রায় ২৭ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিবেশ নিয়ে কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com