• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

Reporter Name / ১৪০ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, হিসাব রক্ণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে শহিদ মিনরে পুস্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com