• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে আটক হলেন মাগুরা–১ আসনের বিএনপি স্বতন্ত্র প্রার্থী

Reporter Name / ১৮৪ Time View
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করেছে‌ মাগুরা জেলা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন কুটি। পরবর্তীতে নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কুটি মিয়ার সহকারী মিটুল হোসেন জানান, ডিবির একটি দল পুলিশ সুপারের সঙ্গে আলোচনা আছে—এমন কথা বলে কুটি মিয়াকে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী—এ তথ্য পুলিশের জানা ছিল না।

মনোনয়ন বিতরণের প্রথম দিনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে আটক করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ছাড়াও মাগুরা–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জামায়াতে ইসলামীর দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com