• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

Reporter Name / ৫৫১ Time View
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শফিক টুটুল, উপজেলা প্রতিনিধি, নাজিরপুরঃ পিরোজপুরে নাজিরপুরে ধান বিক্রী করে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়। রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।

‎রতন মজুমদার (৫০) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবিন্দ্র মজুমদারের পুত্র। এ সময় রতন মজুমদারের সাথে সজল নামের তার এক নাতি ছিলো। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন।

‎স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পরে ঘটনাটি ঘটেছে। রতন ও তার সঙ্গে থাকা একজন টমটমে করে মাটিভাংগা থেকে নাজিরপুরে দিকে আসছিলো এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।

‎প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানাযায়,  রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতিয়া নামক স্থানে বাসের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

‎নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com