• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

Reporter Name / ৫২৯ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক মোতালেব রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের মৃত বরকতের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন(৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কণ্যা জেরিন (২০)।

স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাণীনগরের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি রাণীনগর- কাঁঠালতলী আঞ্চলিক সড়কের পিরোজপুর নামক স্থানে পৌঁছালে নওগাঁ শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চাপায় অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ট্রাক অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com