• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

যশোরের অভয়নগরে যৌথ অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

Reporter Name / ১৮৪ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মতিন গাজীঃ

যশোরের অভয়নগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টা থেকে রবিবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদের নেতৃত্বে এবং অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইউএসএ (USA) পিস্তল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানান,উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি এবং অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে থানা সূত্র জানিয়েছে, অস্ত্রটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com