• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২১৮ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ পৌরসভার মধ্যদূর্গাপুরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার আহবায়ক হেদায়েতুল ইসলাম সুমনের সভাপতিত্বে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার সদস্য সচিব স.ম আলেফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। থেকে ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com