June 13, 2026, 5:49 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

ওসমান হাদী উপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

শেরপুর( বগুড়া) প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বগুড়ার শেরপুরে পৌর বিএনপি উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানানো হয়।
১৩ ডিসেম্বর(শনিবার) বিকেল ৪ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাবলু,শাহ মোহাম্মদ আরিফ,উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুর রহমান ময়দান,যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল,তরিকুল ইসলাম সম্রাট,শাফিউল আলম সবুজ,মহিলা দল নেত্রী রাহুমা ইসলাম রিচি প্রমুখ

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। তারা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে এবং যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আপস করে রাজনীতি করেছে, তারা এখন নতুন করে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আসন্ন নির্বাচন বানচালের সুপরিকল্পিত চক্রান্তের অংশ। হামলায় জড়িতদের পরিচয় ইতোমধ্যে অনেকটাই স্পষ্ট হয়েছে। অভিযুক্তদের সঙ্গে ডাকসুর ভিপিসহ আওয়ামী লীগের একাধিক নেতা ও মন্ত্রীর সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি প্রমাণ করে কারা সহিংসতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল করতে চায় এবং কারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া নির্বাচনের আগেই সকল ষড়যন্ত্রকারী ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *