• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৪৬৫ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার ধামইরহাট মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এই আসনের জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
কর্মসূচিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আমানউল্লাহ, সেক্রেটারি মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com