• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

Reporter Name / ৭ Time View
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধিঃ বজ্রপাত রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মহাসংগ্রামে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। নওগাঁর দেশবরেণ্য বৃক্ষপ্রেমী, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল)-এর ঐকান্তিক প্রচেষ্টায় ও সংস্থার সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জের একঝাঁক তরুণের সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-কে ২,২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার প্রদান করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় নিজের কাজের পরিধি নওগাঁ থেকে পঞ্চগড়ে বিস্তৃত করে মাহমুদুন নবী বেলাল এই সফল আয়োজন সম্পন্ন করেন। উত্তরবঙ্গের দুটি ভিন্ন বিভাগের জেলার এই পরিবেশবান্ধব মেলবন্ধন দেবীগঞ্জের স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য দেশবরেণ্য বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু’পাশে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তায় তাল গাছসহ ব্যাপক হারে ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করে সারাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও তিনি নওগাঁ শহরের ডিসি অফিস, এসপি অফিস, পাসপোর্ট অফিস, জেলাখানা, এলজিইডি, সড়ক বিভাগ, আধুনিক জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বর এবং রাস্তার মাঝখানের ডিভাইডারে দৃষ্টিনন্দন ‘চার কালার চেরিফুল’ গাছ রোপণ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও প্রশংসা কুড়িয়েছেন।
এবার তাঁর সেই সবুজ বিপ্লবের ছোঁয়া পৌঁছাল পঞ্চগড়ের দেবীগঞ্জে।সম্প্রতি এই উপহারের তালবীজ ও চারা গ্রহণের সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন
নওগাঁ আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন বাদশা, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন, ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’-এর সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিক প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মাহমুদুন নবী বেলাল ভাইয়ের দেওয়া এই উপহারের তালবীজ ও ফুলের চারাগুলো পামুলী সরকার পাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দু’পাশে যত্নসহকারে রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা ৭ দিন ধরে চলবে এই রোপণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় তাল বেলাল ভাইয়ের এই অনন্য অবদান দেবীগঞ্জের তরুণ সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুতই স্থানীয় প্রশাসন ও সুধীজনদের উপস্থিতিতে এই ৭ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com