• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

Reporter Name / ২৬০ Time View
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

আশাদুল হাবিব দুলু, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধী :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, দিলারা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানা ওসি (তদন্ত) মাহমুদ হাসান নাঈম, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন ও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচ কাওয়াজ ও ডিসপ্লে, পুরস্কার বিতরণ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ভোজ, রচনা আবৃতি ও শিক্ষাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com