• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত!

Reporter Name / ১৪৩ Time View
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধায় রাজশাহী মুক্তিযুদ্ধ কমান্ডার ক্যাম্পে আয়োজিত এ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সভাপতি মোঃ আব্দুস সামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক নজরুল ইসলাম (খোকা), সদস্য সচিব মাসুদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ইউনিট কমান্ডের যুগ্ন আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিজয় অপরিহার্য। তিনি উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com