• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মালিক ও শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৩২ Time View
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও
শ্রমিক সমিতি। রোববার দুপুর ১২টায় জেলার ১১টি উপজেলা থেকে আসা দুই হাজারেরও বেশি মালিক, শ্রমিক ও কর্মচারী জেলা
প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসকের পক্ষ্যে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত
জেলা প্রশাসক সার্বিক সাদিয়া আফরিন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন— হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কা তৈরি
হয়েছে। এতে শ্রমিকসহ ইটভাটা–নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন–জীবিকা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা।এ ছাড়া
জেলার ঘরবাড়ি ,রাস্তাঘাট নিমাণ,ও উন্নয়ন কাজ ব্যাহত হবে।
স্মারকলিপিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিকল্প সমাধান এবং পর্যায়ক্রমে পরিবেশবান্ধব প্রযুক্তির সুযোগ দেওয়ার দাবি
জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন— দাবিগুলো পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চ পর্যায়ে পাঠানো হবে।
মানববন্ধনে সভাপত্বি করেন জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান। এসময় জেলা ইট প্রস্তুতকারী
মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম মিঠু, আকরাজুল ইসলাম, মাজেদুর রহমানসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com