মাইনুল ইসলাম বরিশালঃ উপজেলা কৃষি অফিস, বাকেরগঞ্জের সভা পক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর অঞ্চল শাখা ও জেলা শাখার উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। তো সভায় উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গাজী জালাল উদ্দিন এবং বরিশাল জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান,, সাধারণ সম্পাদক জনাব মোঃ কবির হোসেন ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইদুজ্জামান। উক্ত সভায় বাকেরগঞ্জ উপজেলার সকল ডিপ্লোমা কৃষিবিদ সদস্যদের উপস্থিতিতে বাকেরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন সম্পর্কিত খোলামেলা আলোচনা করা হয়,, উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় ডিপ্লোমা কৃষিবিদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাব কারী ও সমর্থনকারীদের মাধ্যমে জনাব মোঃ জোবায়দুল ইসলাম (জুবায়ের) সভাপতি পদে এবং জনাব মোঃ শোয়েব মুন্সী,, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এই মর্মে অঞ্চল ও জেলা কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলার সকল ডিপ্লোমা কৃষিবিদ সদস্য সহ বরিশাল অঞ্চল শাখা ও জেলা শাখার নেতৃবৃন্দের স্বাক্ষরে একটি রেজুলেশন করে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।