• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

৭ দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের মানববন্ধন ও বিক্ষোভ

রাব্বি রহমান নীলফামারী সদর প্রতিনিধি / ৫৫ Time View
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান নীলফামারী সদর প্রতিনিধি নীলফামারী, মঙ্গলবার, দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় জেলার ছয় উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করছেন দলিল লেখকরা। দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের সম্পৃক্ত করা, ভাতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

আলোচনা সভা শেষে দাবিগুলো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন দলিল লেখকরা। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের হাতে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগতভাবে সম্পৃক্ত করা, দলিল লেখকদের ভাতা বৃদ্ধি, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল প্রস্তুতের সুযোগ না দেওয়া এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com